রংপুরের কাজটা আগেই সেরে রেখেছিলেন বোলাররা। আরও স্পষ্ট করে বললে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু। দুজনের বোলিং তোপে ফাইনালের মতো বিগ ম্যাচে ঢাকা মেট্রো তুলল ৬২ রান। ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে রংপুরও খুব একটা স্বস্তিতে ছিল এমনটা বলা চলে না। ১৮ রানেই একপর্যায়ে তারা হারায় ৩ উইকেট।
সেখান থেকে অবশ্য পথ হারায়নি তারা। আরিফুল হক এবং মোহাম্মদ এনামুলের দুইটি ১৪ রানের ইনিংসে সহজেই ৬২ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় রংপুর। নিশ্চিত করে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা।