মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

তেজগাঁও চার্চে চলছে বড়দিনের প্রার্থনা

প্রার্থনা ও সংগীতের মাধ্যমে তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বীরা চার্চে আসতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হয় পবিত্র কথামালা ও প্রার্থনা পর্ব। আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুজ প্রার্থনা পর্ব পরিচালনা করেন।

চার্চ ঘুরে দেখা যায়, বড়দিন উদযাপন করতে রাজধানীর নানা প্রান্ত করতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা হোলি রোজারি চার্চে এসেছেন। অধিকাংশই এসেছেন সপরিবারে। এসময় তাদের কুশল বিনিময় ও প্রার্থনাসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়।
বড়দিন উপলক্ষ্যে হোলি রোজারি চার্চকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভেতরে-বাইরে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, রয়েছে আলোকসজ্জাও। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশেই রাখা হয়েছে সান্তা ক্লজ।

চার্চে আগত সন্দ্বীপ রোজারিও বলেন, বড়দিন পালন করতে সকালেই পরিবারসহ চার্চে এসেছি। খুবই ভালো লাগছে, অনেকের সঙ্গে আজ দেখা হচ্ছে।

এদিকে চার্চ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই এলাকায় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি লক্ষ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page