শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

রাজধানী ভাটারা থানার বুড়িতলা বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. রাকিব হোসেন রাজিব (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ রাজিব ভাটারার খিলবাড়ী টেক বুড়িতলা বাজার এলাকার মো. আবুল কাশেমের ছেলে। তিনি প্রাণ কোম্পানিতে চাকরি করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ রাজীবের ভাই মো. রিপন জানান, আমার ভাই প্রাণ কোম্পানিতে চাকরি করে। কাজ শেষে গত রাত আড়াইটার দিকে বাসায় ফেরার পথে ভাটারার বুড়িতলা বাজারের কাছে কয়েকজন দুর্বৃত্ত আমার ভাইয়ের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা আমার ভাইয়ের বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমার ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে আমার ভাইয়ের চিকিৎসা চলছে।

কে বা কারা এবং কী কারণে আমার ভাইকে গুলি করেছে তা বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বুধবার রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page