বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল!

শুধু নারীদের জন্য আফগানিস্তানে খোলা হলো ফটো স্টুডিও

শুধুমাত্র নারীদের ছবি তোলা ও প্রিন্টের জন্য আফগানিস্তানের বাদাখশান প্রদেশে স্টুডিও চালু করেছেন এক দম্পতি। নারীরা যেন স্বাচ্ছন্দে ছবি তুলতে পারেন এই চিন্তা থেকে স্টুডিওটির যাত্রা শুরু করেছেন তারা।
স্টুডিওটির ম্যানেজার বিসমিল্লাহ মোহাম্মাদি সংবাদমাধ্যম তোলো নিউজকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বলেন, “এরআগে এই প্রদেশে শুধুমাত্র নারীদের জন্য কোনো স্টুডিও ছিল না। আমি এবং আমার স্ত্রী এরকম স্টুডিও খোলার সিদ্ধান্ত নেই। যেন নারীর স্বস্তি নিয়ে ছবি তুলতে পারেন।”
বেশ কয়েকজন জানিয়েছেন, তারা এখানে অনেকটা সুন্দর এবং আরাম করে ছবি তুলতে পারছেন। এছাড়া অন্যান্য কাগজপত্রও নিজেরা প্রিন্ট করে নিয়ে যেতে পারছেন। আয়েশা নামের একজন বলেন, “আমরা এই স্টুডিও নিয়ে খুবই খুশি। এখানে খুব সহজে আমরা আমাদের ছবি প্রিন্ট করতে পারছি।” মুনেরা নামের অপর একজন বলেন, “আগে, বাড়িতে আমি আমার মোবাইল দিয়ে ছবি তুলতাম, দোকান থেকে প্রিন্ট করে আনার জন্য সেটি আমার ভাইকে দিতাম। কিন্তু এই স্টুড্ওটি চালুর পর নিজে সেখানে গিয়ে শান্তি নিয়ে ছবি প্রিন্ট করতে পারছি।”

নারীদের জন্য তৈরি এই স্টুডিওটি চালাচ্ছেনও নারীরা। বর্তমানে এখানে মোট চারজন কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page