শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

সুহানা-অগস্ত্যর প্রেম কি ভেঙে গেল?

বিটাউনে চলছে এখন স্টারকিডদের প্রেম! শাহরুখ খান কন্যা সুহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেম জমে ক্ষীড় অনেক দিন ধরেই। অনুরাগীরা তো ধারণা করেই নিয়েছিলেন, বচ্চন আর খানরা বুঝি বা পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন সুহানা ও অগস্ত্যকে দিয়ে। কিন্তু সেই আশায় গুড়েবালি! সময়ের চর্চিত এই লাভ বার্ডসরা ক্রিসমাস সেলিব্রেশন করলেন আলাদা হয়ে।
ভারতীয় গণমাধ্যমের খবর, এবার সুহানা ও অগস্ত্য সবাইকে অবাক করে দুজনে দু জায়গাতে পার্টি করেন। বলিউড তারকাদের জন্য নিজ বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জোয়া আখতার। সেখানে ভাবনা পাণ্ডে, ফারহান আখতার, তার স্ত্রী শিবানী দান্ডেকর, জাভেদ আখতার, মাহিপ কাপুর, শাহিদ কাপুর, ঈশান খাট্টরের মতো তারকারা একত্রিত হন। আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। এদিকে অমিতাভের নাতি অগস্ত্য আবার গিয়েছিলেন কাপুরদের বড়দিনের পার্টিতে।
পার্টিতে অগস্ত্য-সুহানার আলাদা অবস্থান নিয়ে অনুরাগীদের মাঝে শুরু হয়েছে তাদের প্রেম ভাঙার জল্পনা। এর পেছনে আরও কিছু কারণ রয়েছে। যেমন কয়দিন আগে সালমান খানের বাড়ির একট পার্টিতেও আলাদা আলাদা আসেন এই দুই স্টারকিড। সালমান খানের ছোট ভাই সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনে এসেছিলেন সুহানা-অগস্ত্য দুজনেই, তবে একসঙ্গে সামনে আসেননি। সে থেকে জল্পনা, সম্পর্ক গভীর হওয়ার আগেই কি তা ভাঙতে যাচ্ছে?

‘দ্য আর্চিস’ ছবি দিয়ে সুহানার সঙ্গে আত্মপ্রকাশ করেন অগস্ত্যও। শোনা যায় সেখান থেকেই দুজনের প্রেমের শুরু। তাদের সম্পর্ক চর্চায় আসে বিশেষ করে যখন জয়া বচ্চনের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে দেখা যায় সুহানাকে। শুধু তাই নয়, একবার অগস্ত্য, তার মা শ্বেতা নন্দা ও সুহানা গিয়েছিলেন কফি ডেটে। সেই ছবিও ভাইরাল হওয়ার পরই প্রেম গুঞ্জ তুঙ্গে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page