গ্রামের পর শহরেও নেমেছে শীত। এই সময় খাবারদাবারে বেশ সচেতন হতে হয়। বিশেষ করে সকাল বেলা কী খাবেন, কিসে আপনার শরীর ও মন থাকবে সতেজ, তা জানা খুবই জরুরি। নইলে শরীর সুস্থ থাকার বদলে হানা দেবে নানা রোগবালাই।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, শীতের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ঠান্ডা-কাশির মত রোগবালাই দূর করতে খাদ্যতালিকায় গমের রুটি, ননীবিহীন দুধ, চর্বিহীন প্রোটিন ইত্যাদি রাখা উচিত। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, ব্যায়াম, কম মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত রাখতে সহায়তা করে।
এছাড়া আরও কিছু শীতের খাবার রয়েছে, শীতের সকালে যেগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আর দেরি না করে জেনে নিন শীতের সকালে যেসব খাবার খেলে শরীর সতেজ থাকবে-
লাল আটার রুটি
লাল আটার রুটিতে ফাইবার এবং ভিটামিন বি রয়েছে। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে উষ্ণ ভাব এনে দেয়। ভিটামিন বি দেহকে উষ্ণ রাখে।
ডিম
ডিম খেতে সবাই ভালোবাসে। সেদ্ধ, হোক বা পোচ প্রোটিন সমৃদ্ধ এই খাবার প্রতিদিনের সকালে খেতেই হবে। ডিমে প্রোটিন ছাড়াও ভিটামিন ই, ক্যালসিয়াম, ওমেগা-৩ রয়েছে।
মিক্সড ভেজিটেবল
মিক্সড ভেজিটেবলে প্রায় সব ধরনের ভিটামিন, মিনারেলস, ফাইবার থাকে, বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সক্ষম এই সবজি। ত্বকের লাবণ্য ফিরে আনতেও এর জুড়ি মেলা ভার।
চা
শীতের সকালে গ্রিন টি, তুলসী পাতার চা, অথবা আদা চা-এর উপকারিতা রয়েছে। এতে যেমন ক্লান্তি দূর হয়। তেমনি শরীরও সতেজ থাকে।
স্যুপ
স্যুপ খুবই হেলথি একটা খাবার। প্রতিদিন সকালে না হলেও যে কোনো একটা সময়ে স্যুপ খান। এতে শরীরে শক্তি বাড়ানোর পাশাপাশি ঠান্ডা দূর করে এবং ত্বকের সৌন্দর্য বজায় রাখে।
মৌসুমি ফল
যেকোনো মৌসুমি ফল গ্রহণে ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়।
মধু
শীতকালে মধুর কোনো বিকল্প নেই। গলার খুসখুস কমানোর পাশাপাশি মধু ঠান্ডা দূর করে।
দুধ
প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ অবশ্যই রাখুন। দুধে যে প্রোটিন থাকে তা শরীরের জন্য উপকারী।
কর্নফ্লেক্স
প্রতিদিন একঘেয়েমি খাওয়ার খেতে কারোরই ভালো লাগে না। তাই মাঝে মধ্যে কর্নফ্লেক্স খান। তার মধ্যে ফল মিশিয়েও খেতে পারেন।