শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক

অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিল করা হয় এবং সাংবাদিকদের প্রবেশে সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়। এ বিষয়ে সুরাহার জন্য আজ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ১ নং গেটের সামনে অপেক্ষা করছেন শতাধিক সাংবাদিক।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সচিবালয়ের ভিজিটর গেটে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

সরেজমিনে দেখা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে সাংবাদিকরা অপেক্ষা করছেন। এদিকে নিরাপত্তার জন্য সচিবালয়ে প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে। শুধু মাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভিজিটর গেট ও প্রেস ক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে বাধা স্পষ্ট একটি অশুভ ইঙ্গিত৷ এখানে আমরা শান্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি৷ আশা করছি আজকের বৈঠকে এসব সমস্যার সাসটেইনেবল সমাধান হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক  বলেন, যারা সচিবালয়ে বিটে কাজ করেন তাদের কার্ড বহাল এবং প্রবেশের বিধিনিষেধ যাতে না থাকে সে বিষয়ে সুরাহার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করা হচ্ছে৷ আমরা প্রত্যাশা করছি এই বৈঠকে একটি ভালো সিদ্ধান্ত আসবে। পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের এই বিধিনিষেধ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে সামনে দেশের সব সাংবাদিক সংগঠনগুলো নিয়ে বড় কর্মসূচি আসবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page