মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

আরব আমিরাতে বিমান বিধ্বস্ত : পাইলট ও চিকিৎসক নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূল ঘেঁসে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) এ দুর্ঘটানা ঘটে। নিহতরা ভারতীয় ও পাকিস্তানি বলে জানা গেছে।
স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, জাজিরা এভিয়েশন ক্লাব পরিচালিত একটি হালকা বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে পাইলট এবং কো-পাইলট উভয়েই নিহত হয়েছেন। মারাত্মক এই দুর্ঘটনার কারণ নির্ণয় করতে তদন্ত শুরু হয়েছে।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সৈকত বরাবর কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনাটি ঘটে। এতে আরও বলা হয়, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় যে, গ্লাইডারটি (ফিক্সড উইংয়ের এয়ারক্র্যাফট) রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে এবং পরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল।

প্রসঙ্গত, আমিরাতের সাতটি রাজ্যের অন্যতম রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উত্তরাঞ্চলে অবস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page