বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আবারও বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গত দুই সপ্তাহ সূর্যের তীব্রতা থাকায় তেমন শীত অনুভূত না হলেও গতকাল থেকে আবারও বেড়েছে শীত।
নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে আসার সঙ্গে সঙ্গে আজ হালকা কুয়াশা এবং আকাশ মেঘলা থাকার পাশাপাশি হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হয়েছে। মেঘ এবং হালকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ।

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া গ্রামের রিকশাচালক ফারুক হোসেন বলেন, কয়েকদিন আগে এতো বেশি শীত ছিল না। গতকাল সন্ধ্যা থেকেই ঠান্ডা অনেক বেশি। কুয়শা বেশি না থাকলেও বাতাসের কারণে বেশি কষ্ট হচ্ছে। রিকশার হ্যান্ডেল ঠান্ডায় ধরে থাকা যায় না। ঠান্ডার মধ্যে লোকজনও বাইরে কম বের হচ্ছে যার জন্য ভাড়াও কম।
নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মাহবুব আলম বলেন, গতকালকের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আকাশে হালকা মেঘ এবং বাতাস থাকার কারণে শীতের প্রকোপ বেশি। সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page