শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

সব ধরনের বিমান টিকিটের খরচ বাড়ছে

অভ্যন্তরীণ ও সার্কভুক্ত দেশসহ বিশ্বের অন্যান্য দেশ ভ্রমণে বিমানের টিকিটের খরচ বাড়তে যাচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিমানের টিকিটের ক্ষেত্রে বিদ্যমান এক্সসাইজ ডিউটি বাড়ানোর পরিকল্পনা করায় টিকিটের দাম বাড়ছে বলে জানা গেছে।
এনবিআর সূত্র জানিয়েছে, স্থানীয়ভাবে বর্তমানে প্রতিটি বিমান টিকিটের ক্ষেত্রে এক্সসাইজ ডিউটি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ, অর্থাৎ ১,০০০ টাকা করা হচ্ছে; আর অন্যান্য দেশে আন্তর্জাতিক ফ্লাইটে ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,০০০ টাকা করা হচ্ছে এই শুল্ক।

এ বিষয়ে আগামী রোববার নাগাদ এনবিআর আদেশ জারি করতে পারে বলে সূত্র জানিয়েছে। এটি বাস্তবায়ন হলে বিমান যাত্রীদের ব্যয় আরেক দফা বেড়ে যাবে।

এনবিআর সূত্র বলছে, এর বিপরীতে অন্তত বাড়তি ৩০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে।

একইসঙ্গে তামাক জাতীয় পণ্যের দাম এবং সাপ্লিমেন্টারি ডিউটি- দুটিই বাড়ানো হচ্ছে। এর ফলে অর্থবছরের বাকি ছয় মাসে বাড়তি প্রায় ৪,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।

এছাড়া ৪৩ ধরনের পণ্য ও সেবার হ্রাসকৃত ভ্যাট হার বাতিল করে স্ট্যান্ডার্ড রেট, অর্থাৎ ১৫ শতাংশে নিয়ে যাওয়া হচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পালন করতে গিয়ে চলতি অর্থবছরে বাড়তি ১২,০০০ কোটি টাকা আদায়ের জন্য এনবিআর এ পথে হাঁটছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page