মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

বাগেরহাটে বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী

বাগেরহাটে নতুন বছরের প্রথম দিনে বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রথম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বিপুল পরিমাণ শিক্ষার্থীর বই পাওয়ার কথা থাকলেও, শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাতে পারেনি শিক্ষা বিভাগ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বাগেরহাটে ১ হাজার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি কিন্ডার গার্টেন ও বিশেষায়িত স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বই পেয়েছে। আর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে শুধুমাত্র খ্রিষ্টান ধর্মের বই। প্রদান করা মোট বইয়ের সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৯৭৩টি; যা চাহিদার মাত্র ২৬ শতাংশ। প্রাথমিক পর্যায়ের এখনও ৭৪ শতাংশ শিক্ষার্থী নতুন বই পায়নি। সে হিসেবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার বলেন, এখনও ৭৪% শিক্ষার্থী নতুন বই পায়নি। তবে আমরা দ্রুততম সময়ে বই সরবরাহের চেষ্টা করছি।
এদিকে মাধ্যমিক পর্যায় অর্থাৎ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, মাদরাসা, কারিগরি বিভাগের বেশিরভাগ শিক্ষার্থী বই পায়নি। গতকাল দুপুর পর্যন্ত বাগেরহাটে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই পৌঁছেছে। অন্য কোনো শ্রেণির কোনো বই জেলায় এখনও পৌঁছায়নি।
বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, আমরা শুধুমাত্র মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই পেয়েছি। বইয়ের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এছাড়া মাদরাসা ও কারিগরি বিভাগের কোনো বই এখনও পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page