বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

গুলিস্তানে দেশীয় অস্ত্রসহ ৪ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— সুজন (৩৪), মোজাহিদ ওরফে রকি (২৮), মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পল্টন থানা এলাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার পল্টন মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page