শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশেই পড়ে ছিল রক্তমাখা ছুরি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ধারালো ছুরিও উদ্ধার করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচলের ৫নং সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাচল ৫নং সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রোববার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page