শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

পেঁয়াজ পাতা কেন খাবেন

শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপির মতো পেঁয়াজ পাতা খুবই জনপ্রিয়। এটি পেঁয়াজ কলি হিসেবেও পরিচিত।
পেঁয়াজ পাতার উপকারিতা সম্পর্কে জানিয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি।

পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির পুষ্টিগুণ

পুষ্টিবিদ নিশাত শারমিন বলেন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি পেঁয়াজ পাতা। ভিটামিন সি, ভিটামিন বি, থায়ামিন, সালফারসহ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো ভিটামিন কে। সাধারণত ভিটামিন কে এর ভালো উৎস হিসেবে গরুর কলিজার কথা মাথায় আসলেও শীতকালে বিভিন্ন সবজির পাশাপাশি পেঁয়াজ পাতা খাদ্যতালিকায় রাখা যেতে পারে এই ভিটামিনের উৎস হিসেবে। এ ছাড়া পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাসসহ ডায়েটারি ফাইবার পাওয়া যায় পেঁয়াজ পাতায়।

পেঁয়াজ পাতার উপকারিতা

১.পেঁয়াজ পাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য পেঁয়াজপাতা যথেষ্ট উপকারী। এটি রক্তের বাড়তি সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে।
২. শীতকালে অনেকেরই খাবারের প্রতি রুচি কমে যায়। সেক্ষেত্রে রুচিবর্ধক হিসেবে কাজ করে পেঁয়াজ পাতা দিয়ে তৈরি বিভিন্ন খাবার।

৩. শীতকালে অনেকের খুসখুসে কাশি হয়, অল্পতেই সর্দি কাশি, গলা ব্যথার প্রবণতা থাকে। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁয়াজপাতা এই ধরনের সাধারণ ঠান্ডা উপশমে সাহায্য করে।

৪.ব্যাক্টেরিয়াল সংক্রমণ দূর করার জন্য প্রতিরোধক হিসেবে বিভিন্ন উপাদান রয়েছে পেঁয়াজ পাতায়। ইমিউনিটি বুস্টার হিসেবে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করতে পেঁয়াজ পাতা খুবই উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page