মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩

অস্ট্রেলিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ওই দুই পর্যটক সুইস ও ডেনিশ নাগরিক।
বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে।
মঙ্গলবার বিকেলে পার্থ থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি ছয়জন পর্যটককে বহন করছিল। অন্যদিকে বেঁচে থাকা অন্য তিন পর্যটক আহত হয়েছেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেছেন, “নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন।”

কুক আরও বলেছেন, এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ হলিডেমেকার পরিবারগুলোর সামনেই ঘটেছে। প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page