শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল বলেন, “রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে যায়।”
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল ঢাকা পোস্টকে বলেন, “রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

মূলত ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখি লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন লাগা বাসের পেছনে থাকা আরো একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page