শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ’

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম টাইগার্স। বাংলাদেশসহ এবারের আসরে অংশ নেবে আট দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে নিউজিল্যান্ডকে ঐতিহাসিক ম্যাচে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আবার ভারতের কাছে সেমিতে হেরে দেশে ফিরতে হয়েছিল।

এবার অবশ্য বাংলাদেশের পরিস্থিতি কিছুটা ভিন্ন। টুর্নামেন্টটির আগে নিজেদের সর্বশেষ সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তরা। এ ছাড়া এবারের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা। দলে সুযোগ পাননি উইকেটকিপার ব্যাটার লিটন দাসও।
ভারত, নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। গত আসরে শিরোপা জেতা পাকিস্তান খেলবে নিজেদের মাটিতে। সবমিলিয়ে বাংলাদেশ যে কঠিন গ্রুপে পড়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ খেলবে বলে বিশ্বাস করছেন ইংলিশ ওপেনার আলেক্স হেলস।
বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে ৬ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। এরপর আইএলটি২০ খেলতে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ছাড়ার আগে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শান্তদের নিয়ে কথা বলেছেন চলতি বিপিএলে ২০ চার এবং ১৩ ছক্কা হাঁকানো এ ক্রিকেটার।

অ্যালেক্স হেলস বলেন, ‘আমার মনে হয় চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করছে। তাই তাদের সুযোগ দেখছি। এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা। আমার মনে হয় সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ খেলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page