শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

সাজ-পোশাকে আরও সাড়ে ৯ হাজার টাকা বেশি পাবেন সরকারি গাড়িচালকরা

সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাক খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। এ খাতে ২ বছরে আরও ৯ হাজার ৫৫০ টাকা পাবেন তারা।
সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের মূল্য পুনর্নির্ধারণ করে গতকাল পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগে একজন পুরুষ গাড়িচালক শীত ও গ্রীষ্মকালীন মিলিয়ে দুই বছরের জন্য ১৯ হাজার ৮৫০ টাকার সাজ-পোশাক পেতেন। এখন পাবেন ২৯ হাজার ৪০০ টাকার সাজ-পোশাক। সে হিসেবে ৯ হাজার ৫৫০ টাকার পোশাক বেশি পাবেন।
অন্যদিকে একজন নারী গাড়িচালক ১৯ হাজার ১৫০ টাকার পরিবর্তে ২৯ হাজার টাকার সাজ-পোশাক পাবেন। দুই বছরের জন্য তারা এই পোশাক পাবেন। নারী গাড়িচালকেরা ৯ হাজার ৮৫০ টাকার বেশি দামি পোশাক পাবেন।

পরিপত্রে জানানো হয়েছে, একজন পুরুষ গাড়িচালক গ্রীষ্মকালে চকলেট কালারের হাফ সাফারি তিন সেট (প্রতি সেট ৪ হাজার টাকা করে), দুটি ক্যাপ (প্রতিটি ২০০ টাকা), ২ জোড়া কালো জুতা (প্রতি জোড়া ২ হাজার ৫০০ টাকা করে), কালো স্যান্ডেল সু ২ জোড়া (প্রতি জোড়া ২ হাজার টাকা করে), চার জোড়া কালো মোজা (প্রতি জোড়া ২০০ টাকা করে), কালো ছাতা একটি (৫০০ টাকা) এবং নামফলক একটি ২০০ টাকা। শীতকালে চকলেট কালারের এক সেট ফুল সাফারি (প্রতি সেট ৫০০০ টাকা) এবং একটি ভি-গলা ফুল সোয়েটার (প্রতিটি ১ হাজার ৫০০ টাকা) পাবেন পুরুষ গাড়িচালক।
নারী গাড়িচালক গ্রীষ্মকালে চকলেট কালারের হাফ সাফারি/থ্রি পিস তিন সেট, চামড়ার সু ২ জোড়া, চামড়ার স্যান্ডেল দুই জোড়া, মোজা ৪ জোড়া, লেডিস ছাতা একটি এবং একটি নামফলক পাবেন। শীতকালে নারী গাড়িচালক থ্রি পিস ফুল হাতা/ফুল সাফারি এক সেট এবং একটি কার্ডিগান পাবেন।

অন্যদিকে একজন পুরুষ ও নারী কারিগরি কর্মচারী প্রতি দুই বছরের জন্য ৩৬ হাজার ৪০০ টাকা করে সাজ-পোশাক পাবেন। আগে পুরুষরা পেতেন ২৭ হাজার ১৫০ টাকা এবং নারীরা পেতেন ২৫ হাজার ৭৫০ টাকার সাজ-পোশাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page