বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ৭

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র জনতার ওপর ‘স্টুডেন্ট পর সভারেন্টি’ নামের সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্টসহ সাত জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেবুলা (২৫), ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩), পঙ্কজ নাথ (৩০), পথচারী বাবুল (৩৫)।
তাদের নিয়ে আসা রিয়াদ জানান, গতকাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনে সামনে আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে আমরা কয়েকজন আহত হই। প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দিয়েছেন ঢামেকের চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সামনে থেকে সাতজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page