শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

‘জয় আমার বান্ধবীর স্বামী, গুঞ্জন ছড়াবেন না’

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যার ব্যক্তিজীবন মানেই নানা ঘটনা, নানা বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন পরী।
যে কারণে এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি। পরীমণি কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করতে চলেছেন…এসব জানার চেষ্টায় মুখিয়ে থাকেন নেটিজেনরা।

বিভিন্ন সময় বিভিন্ন তারকা, ব্যক্তির সঙ্গে পরীকে ঘিরে প্রেমের গুঞ্জন রটেছে। সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা গেছে।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রশ্নের মুখে পড়েছিলেন পরী। যেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে-কলকাতায় যেখানে আপনি সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী….!

জবাবে হেসে ওঠেন পরীমণি। তারপর বলেন, ‘‘আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।’’

পরী চান না জয়ের সঙ্গে তাকে জড়িয়ে কোনো গুঞ্জনের সৃষ্টি হোক। আনন্দবাজারের পাল্টা প্রশ্নের জবাবে অভিনেত্রী আবারও বললেন, ‘সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না! সংবাদিকদের বড় ভয় (হাসি….)।’

পরী কি তাহলে আর প্রেমের সম্পর্কে জড়াচ্ছে না? অভিনেত্রীর সহজ উত্তর, ‘আমার প্রেম হলে দেখি অনেকের মন-টন ভেঙে যায়। আমি কারও হবো না— তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যথা! তাই সকল অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page