শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

যাদের কারণে আল্লাহ পৃথিবী ধ্বংস করেন না

প্রশ্ন: কয় শ্রেণির মানুষের কারণে আল্লাহ তায়ালা দুনিয়াকে ধ্বংস করে দেন না? কুরআন ও হাদিস থেকে জানালে উপকৃত হতাম!
উত্তর: এ বিষয়ে হাদিসে যা পাওয়া যায় তাহল, একজন মুমিন ব্যক্তিও যত দিন থাকবে ততদিন পৃথিবী চূড়ান্তভাবে ধ্বংস হবে না।
যেমন, আনাস রা. থেকে তিনি বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ‘আল্লাহ আল্লাহ’ বলার মতো লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। (সহিহ মুসলিম ১৪৮)
এ কারণেই পৃথিবী ধ্বংস করার উদ্দেশে শিঙ্গায় যে ফুঁৎকার দেওয়া হবে; এর আগেই আল্লাহ তায়ালা মুমিনদের রূহগুলোকে এর আগেই হস্তগত করে নিবেন। ফলে পৃথিবীতে কেবল অনিষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে।

যেমন, আব্দুল্লাহ ইবনে আমর আ’স রা. থেকে বর্ণিত সহিহ মুসলিমের এক দীর্ঘ হাদিসে এসেছে, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেন, তারপর মহান আল্লাহ শাম দেশ থেকে শীতল বায়ু চালু করবেন; যা জমিনের বুকে এমন কোন ব্যক্তিকে জীবিত ছাড়বে না, যার অন্তরে অণু পরিমাণ মঙ্গল অথবা ঈমান থাকবে। এমনকি তোমাদের কেউ যদি পর্বত-গর্ভে প্রবেশ করে, তাহলে সেখানেও প্রবেশ করে তার জীবন নাশ করবে।

তারপর পৃথিবীতে দুর্বৃত্ত প্রকৃতির লোক থেকে যাবে, যারা কাম-প্রবৃত্তি চরিতার্থের ব্যাপারে ক্ষিপ্ত গতিমান পাখির মত হবে, একে অপরের বিরুদ্ধে শত্রুতা ও রক্তপাত করার ক্ষেত্রে হিংস্র পশুর ন্যায় হবে। যারা কখনো ভাল কাজের আদেশ করবে না এবং কোন মন্দ কাজে বাধা দেবে না। (সহিহ মুসলিম ২৯৪০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page