মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত? কাজা নামাজের জন্য আজান-ইকামত লাগবে? দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল টেকনাফে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়জয়কার দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, থাকছে যেসব সুবিধা নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে চলছে ব্যাপক কর্মসূচি

২৮ দিন ধরে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকটের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে ২৮ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কম হওয়ায় ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ।
রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

ফেরি চলাচল বন্ধ থাকায় সড়ক পথেও পণ্যবাহী পরিবহন যাতায়াত বন্ধ রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের ব্যবসায়ীরাও। জনপ্রিয় এ রুট ব্যবহার করতে প্রতিদিন তিন দফায় ফেরি পারাপার হতে হয় পণ্যবাহী পরিবহনগুলোর।

স্থানীয় হোটেল ব্যবসায়ী আপেল বলেন, অনেক দিন থেকে ফেরি বন্ধ থাকায় ট্রাক আসে না। এখানে ট্রাক এলে ট্রাকের চালক, হেলপারসহ যারা থাকতেন তারা এই ভাতের হোটেলগুলো তেও খাওয়া-দাওয়া করতেন। তাদের উদ্দেশ্য করেই এই হোটেলগুলো চলত। এখন ব্যবসা অনেক কমে গেছে।

ট্রাকচালক আতিক, ফরিদুল, হিমেল বলেন, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে এই পথে দিয়ে যাতায়াতে খুব সুবিধা। কিন্তু দীর্ঘদিন থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় রংপুর হয়ে ঘুরে যেতে হয়।
বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নতুন করে আবার ৪ কিলোমিটার পথে বালু চর পড়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এসেছিলেন। তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী কাজ চলছে। তবে খনন কাজ শেষ হতে একটু সময় লাগবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page