শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

মিরপুরে বাটার শোরুমে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, ধীরে ধীরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। ভবনটি ধোঁয়ার কারণে দেখা যাচ্ছে না। ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ফায়ার ফাইটারদের। ভবনটির নীচ তলায় বাটা শোরুমের দোকান এবং ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page