শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

এবার মালয়েশিয়ান নম্বর থেকে বিমানবন্দরে হুমকি, নিরাপত্তা জোরদার

পাকিস্তানের পর এবার একটি মালয়েশিয়ান নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি বার্তা দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টায় এই বার্তা আসে। এরপরই সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে চালানো হচ্ছে তল্লাশি।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি। এরপরই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাত ১১টায় বিমানবন্দরে ডিউটিরত এপিবিএনের এক অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকির বার্তা পাঠানো হয়। এই হুমকি বার্তার আদৌ কোনো সত্যতা আছে কি না, তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে পাকিস্তানি একটি নম্বর থেকে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তা দেওয়া হয়। এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তাটি আসে। সে সময় দায়িত্বে ছিলেন এএসপি আব্দুল হান্নান।

ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলোর বিস্ফোরণ ঘটানো হবে।
যদিও বুধবার সকালে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বেলা সাড়ে ১০টায় বোম্ব ডিস্পোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা তল্লাশি চালায়। কিন্তু তারা বিমানের কোথাও বিস্ফোরকের কোনো আলামত পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page