শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

আজ বিসিবির বোর্ড সভা, যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

গেল বছরের ২১ ডিসেম্বরে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল বিসিবির বোর্ড মিটিং। পরে চলতি বছরেও একটি জরুরি বৈঠক করে ক্রিকেট বোর্ড, তবে সেটি অনলাইনে। আজ ২৫ ডিসেম্বর (শনিবার) মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে এ বছরের প্রথম বোর্ড মিটিং। শুরু হবে বেলা তিনটায়।
আজকের বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে বেশ কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ঢাকার ক্লাব ক্রিকেট। সম্প্রতি এটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররা।

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০ দলের মধ্যে ১৫ দলের অধিনায়ক এবং ক্রিকেটাররা এ আলোচনায় অংশ নেন। যেখানে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে না গড়ানো ইস্যুতে তাদের উৎকণ্ঠার কথা জানিয়েছে বিসিবি সভাপতির কাছে।
এ ছাড়া বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়েও আলোচনা হবে এই সভায়। কথা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও। এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি থাকবে আলোচনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page