রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার অন্তত ১০টি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে ৫০২ ধরনের নকল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।

বাংলাদেশি ভুয়া এই চিকিৎসকরা শুধু প্রবাসী রোগীদের চিকিৎসা সেবা দিতেন বলে জানান ইমিগ্রেশন প্রধান।
তিনি আরও বলেন, প্রশাসনের নজর এড়াতে রেস্টুরেন্ট বা দোকানে বসে ছদ্মবেশে এই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তারা। চিকিৎসা এবং ওষুধ বিক্রির জন্য প্রতিটি বাংলাদেশি গ্রাহকের জন্য ৫০ থেকে ২০০ রিঙ্গিত চার্জ করা হতো। এই অবৈধ কার্যক্রম তারা প্রায় এক বছর ধরে চালিয়ে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page