সীমান্তে জমিতে কাজ করছিলেন বাংলাদেশি কৃষক। তা দেখে গুলি চালিয়ে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। এতে গুরুতর আহত হয়েছেন ওই কৃষক।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে গেছে পরিবার।
গুলিবিদ্ধ কৃষকের পরিবার দাবি করেছে, সীমান্তে জমিতে কাজ করার সময় হাবিলকে লক্ষ্য করে গুলি করেছে বিএসএফ।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাইয়ে তারা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।