বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিগত দিনে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ার কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা সমস্যা দিন দিন প্রকট হচ্ছে, যার ফলে নারী ও শিশুরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ডিসেমিনেশন ওয়ার্কশপ অ্যান্ড ডায়ালগ ইভেন্ট অন জেন্ডারড ভায়োলেন্স অ্যান্ড ইনসিকিউরড ইন দ্য রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পস ইন বাংলাদেশ নিউ ইনসাইটস অ্যান্ড ওয়েস ফরওয়ার্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
এসময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান বক্তব্য দেন। কর্মশালায় অন্যদের মধ্যে ডা. বেঞ্জামিন এটজল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ রোহিঙ্গা ক্যাম্পে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা গবেষণার মূল ফলাফল এবং নীতির ওপর সুপারিশ উপস্থাপন করেন।
উপদেষ্টা বলেন, আমি দুই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর শিশু ও নারী নির্যাতন বিষয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যেখানে আমরা নির্যাতনের খবর পাব, সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে উপস্থিত হবে এবং এর নীতি সহায়তা দানে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page