শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

মিষ্টি আলু দিয়ে এভাবে লাড্ডু বানিয়ে খেয়েছেন?

উপকারী মিষ্টি আলু দিয়ে দারুণ স্বাদের লাড্ডু বানিয়ে ফেলতে পারেন। শিশুরা মিষ্টি আলু খেতে না চাইলে এভাবে লাড্ডু বানিয়ে দিতে পারেন। আবার পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর লাড্ডু পরিবেশন করতে পারেন যেকোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে। রেসিপি জেনে নিন।

৬০০ গ্রাম মিষ্টি আলু চিকন স্লাইস করে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে কষ চলে যাবে। এরপর ২ কাপ দুধে সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। মিশ্রণ ঠান্ডা হলে এরপর ব্লেন্ড করবেন। ৩ টেবিল চামচ ঘি গরম করে কাঠবাদাম কুচি ও কিশমিশ দিয়ে নেড়ে নিন। কিশমিশ ফুলে উঠলে মিষ্টি আলুর মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। স্বাদ মতো চিনি ও লাল ফুড কালার দিন। চাইলে ফুড কালার বাদও দিতে পারেন। নাড়তে নাড়তে আঠালো হয়ে আসলে ১/৩ কাপ গুঁড়া দুধ ও ১ চা চামচ ঘি দিয়ে আরেকটু নেড়ে নামিয়ে নিন। গোল লাড্ডু বানিয়ে নারকেলের গুঁড়ায় গড়িয়ে নিন মজাদার মিষ্টি আলুর লাড্ডু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page