শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

গাজীপুরের সবচেয়ে বড় কাঁচাবাজারের আড়তে আগুন

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আগুন লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি আরও বলেন, এই কাঁচাবাজারে পাইকারি মালামাল বিক্রি করা হয়। বাজারটিতে ৪০০টির অধিক দোকান ছিল। আগুনে মাত্র ১৪টি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই বাজারের ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আড়তের ফলপট্টিতে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এর মধ্যেই আগুন আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে।তিনি বলেন, বুধবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৮টা ২৫ মিনিটে খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৮টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এছাড়া কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ ৬টি ইউনিটকে ঘটনাস্থলে আসতে ডাকা হয়। কোনবাড়ী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের কর্মীরা ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page