বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

টি-টোয়েন্টিতে ৩৩৬ রানের বিশ্বরেকর্ড তিলক ভার্মার

বেশ অদ্ভুতুড়ে এক বিশ্বরেকর্ড গড়ে অবশেষে আউট হলেন তিলক ভার্মা। আদিল রশিদের দারুণ এক ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় এই ব্যাটার। ১৪ বলে ১৮ রান করে ফেরেন তিলক। তবে ততক্ষণে তার নামের পাশে জুড়ে বসেছে একেবারেই ভিন্ন ধরণের এক বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টিতে দুইবার আউটের মাঝে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিলক ভার্মা। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আউট হওয়ার আগে খেলেছেন ইন্টারন্যাশনাল ১০৭*, ১২০*, ৭২*, ১৯* রানের অপরাজিত ৪টি ইনিংস। আর গতকাল খেললেন ১৮ রানের ইনিংস।

সবমিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দুবার আউট হওয়ার আগে করেছেন ৩৩৬ রান। আর মাঝে ছিল দুটো সেঞ্চুরি এবং একটি ফিফটির ইনিংস। তাতে ভেঙেছে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের ২৭১ রানের এতদিনের রেকর্ড।
২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচে এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ ম্যাচে অপরাজিত থেকে ২৭১ রান করেছিলেন চ্যাপম্যান। আর ৩৩৬ রান করার পথে তিলক ভার্মা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে। তিনিও খেলেছেন ৫ ম্যাচ। তিনে থাকা শ্রেয়াশ আইয়ার এবং অ্যারন ফিঞ্চ দুবার আউটের আগে করেছেন ২৪০ রান।

তিলক ভার্মার আউটের দিনে ভারতও পেয়েছে পরাজয়ের স্বাদ। সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও রাজকোটে তারা হেরেছে ২৬ রানে। বেন ডাকেট এবং লিয়াম লিভিংস্টোনের ইনিংসের ওপর দাঁড়িয়ে দিনের শুরুতে ১৯১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
পরবর্তীতে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া ছাড়া আর কেউই ভারতের হয়ে দাঁড়াতে পারেননি। জেমি ওভারটনের ৩ উইকেট শিকারের দিকে ১৪৫ রানে থামে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page