শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

শীতে কাঁপছে কুড়িগ্রাম

ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে কুড়িগ্রাম। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তবে আপাতত শৈত্যপ্রবাহ নেই জানিয়েছেন আবহাওয়া অফিস।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানায়, বুধবার (২৯ জানুয়ারি) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলমান পরিস্থিতি রয়েছে, সূর্যের আলো পাওয়া যাবে। আপাতত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

প্রচণ্ড শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষ বাইরে বেরিয়ে পড়েছেন। এসময় কথা হয় রিকশাচালক মতিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ভোরবেলায় বেরিয়েছি। তখন প্রচণ্ড ঠান্ডা ও শীত। ভোরবেলা ঢাকার গাড়ি আসে, তাই সকাল সকাল বের হলে কিছু যাত্রী পাওয়া যায়। আর এমনিতে বাইরে মানুষ কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের সংখ্যা বাড়তে থাকলেও জরুরি প্রয়োজন ব্যতীত তেমন কেউ বের হচ্ছে না।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, চলতি বছর জেলার ৯টি উপজেলাতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭২২ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যেটি প্রতি উপজেলাতে বিতরণ চলমান রয়েছে।

এছাড়া বিভিন্ন উপজেলা গুলোতে শীত নিবারণের জন্য বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো শীতবস্ত্র বিতরণ করছেন। তবে কি পরিমাণ সহায়তা তারা দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page