বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

দূষিত বায়ুর শীর্ষে ঢাকা, অবস্থা ‘বিপজ্জনক’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। রাজধানী শহরটির বায়ুমানের স্কোর এখন ৩৯৫, যা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়।

রবিবার সকাল ৯টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য পাওয়া গেছে।

সূচকে এখন ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ামারের ইয়াঙ্গুন। তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ২১২। এই দুটি শহরের বায়ুমান খুবই ‘অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৮; পঞ্চম স্থানে ইরানের তেহরান, স্কোর ১৭৭; ষষ্ঠ পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৮; সপ্তম আফগানিস্তানের কাবুল, স্কোর ১৬৪; অষ্টম কম্বোডিয়ার নবপেন, স্কোর ১৬৪; নবম থাইল্যান্ডের ব্যাংকক, স্কোর ১৬৩; দশম স্থানে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, স্কোর ১৬১।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page