শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন গোবিন্দর স্ত্রী সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দকে নিয়ে কথা বলার সময় কখনও রাখঢাক নেই অভিনেতার স্ত্রী সুনীতা আহুজার। চলতি বছরের শুরুতেই তিনি জানিয়েছিলেন, স্বামী গোবিন্দার থেকে আলাদা থাকেন সুনীতা।
এ বক্তব্যের পর নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা অনেকেই ভাবছেন তাদের বিচ্ছেদ হয়ে যাবে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীতা। তবে এখন তিনি এই গুজব উড়িয়ে বলেছেন, কেউ তাকে এবং গোবিন্দাকে আলাদা করতে পারবেন না।
এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘এই পৃথিবীতে কেউ আমাকে আর গোবিন্দকে আলাদা করতে পারবেন না। আমাদের মধ্যে মজা এবং রসিকতা চলতেই থাকে।

তার কথায়, ‘এমন প্রচুর লোক আছেন, যারা আমাদের ঘর ভাঙতে চান। কিন্তু আমি কিছুতেই ঘর ভাঙতে দেব না। আমি সেই লোকেদের কিছুতেই জিততে দেব না। জয় শুধু আমারই হবে। এর কারণ, সাঁইবাবা আমার সঙ্গে আছেন।’
সুনীতা সমালোচকদের নিজের স্বামীদের খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। যে যার স্বামীকে নিজেদের হাতে রাখতেও অনুরোধ করেছেন। অন্যের জীবন নিয়ে এত চিন্তা না করাই ভালো বলে মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page