শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বৈষম্যবিরোধীর কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর পদত্যাগ

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। নবগঠিত এই কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বলেও পদত্যাগপত্রে দাবি করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে সরে যান এই ৬ ছাত্রদল কর্মী।

তারা হলেন- আনন্দমোহন কলেজ শাখার ছাত্রদলের সক্রিয় কর্মী কাওসার হাসান মিয়াদ ও তানজিলা ইমি, নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী আহসান উল্লাহ হুদয়, কে.বি কলেজের শিক্ষার্থী রিসাদুল আলম প্রিন্স, মুসলিম গার্লস কলেজের শিক্ষার্থী সাদিয়া জামান মিম এবং ফুলবাড়ীয়া কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চঞ্চল। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে পদধারী ছিল।

ছাত্রদল কর্মী কাওসার হাসান মিয়াদ  বলেন, আমরা সবাই ছাত্রদল কর্মী। বিগত ৬ জুলাই থেকে ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহ মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলা শাখার ছাত্রদল নেতাদের নির্দেশে জাতীয়তাবাদী চেতনা থেকে আমরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। এরই মাঝে গত ২৬ জানুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের না জানিয়ে পদায়ন করা হয়েছে। কিন্তু আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের কর্মী। তাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করছি। এই কমিটির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

পদত্যাগের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন বলেন, দলীয় নির্দেশে জাতীয়তাবাদী চেতনায় ছাত্র-জনতার আন্দোলনে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ছিল। কিন্তু না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের কর্মীদের পদায়ন করায় তারা পদত্যাগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page