শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

 শহীদ নজির আহমদ দিবস পালনের ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের

সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমেদকে ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি হত্যা করা হয়। তার স্মরণে রোববার (২ ফেব্রুয়ারি) ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস’ পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ।
এ উপলক্ষ্যে রোববার সকাল ৯টায় শহীদ নজিরের সমাধিস্থল আজিমপুর কবরস্থান জিয়ারত, বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ ঘোষণা দেন বলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে শহীদ নজির আহমদকে বিশ্ব মুসলিম ইতিহাসের অন্যতম ‘আইকনিক ইসলামোফবিক ভিক্টিম’ আখ্যা দেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।
তারা অভিযোগ করেন, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে বাংলাদেশসহ উপমহাদেশের মুসলমানদের ওপর হিন্দু জমিদার ও পরবর্তীতে হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িকতার ইতিহাসকে গোপন করার মতলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদকে ইতিহাস থেকে পরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, সাম্প্রদায়িক হিন্দু ছাত্ররা শহীদ নজির আহমেদকে হত্যা করলেও ১৯৫২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সাধারণ হিন্দু ছাত্ররা মুসলিম ছাত্রদের সঙ্গে মিলে তার শাহাদতবার্ষিকী পালন করত। কিন্তু পরে গভীর চক্রান্তের বশবর্তী হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হওয়া সত্ত্বেও নজির আহমদের শাহাদতবার্ষিকী পালন বন্ধ করা হয়। এমনকি তার নামে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নামকরণও করা হয়নি।

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিপ্লব হয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারকে শহীদ নজির আহমদের প্রতি বর্ণবাদী ইসলামোফোবিক বিদ্বেষের সিলসিলা বন্ধের আহ্বান জানান বিপ্লবী ছাত্র পরিষদ আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page