বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

থানার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় থানা উদ্বোধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

বিক্ষোভকারীদের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন না করা হলে এ আন্দোলন চলবে।
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে দীর্ঘদিন ধরে থানা না থাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই, এমনকি হত্যার ঘটনা ঘটছে।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল বলেন, ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন। আজকের আন্দোলনে দায় তাদেরই নিতে হবে।
মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী বলেন, ইবি থানার ওসি ইতিমধ্যে আমাদের এখানে এসেছিলেন। আমরা তাকে বলেছি কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে আসতে হবে। উনি কবে থানা উদ্বোধন করবেন, সেই সিদ্ধান্ত দেওয়ার পর আন্দোলন স্থগিত করব।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page