শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

আমিরের ছেলের টানে একসঙ্গে তিন খান

বলিউডের তিন খান— শাহরুখ খান, সালমান এবং আমির আবারও একসঙ্গে! তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা। কিন্তু কী উপলক্ষে একত্রিত হলেন এই তিন সুপারস্টার?
আমির খানের ছেলে জুনায়েদ খানের বড় পর্দার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়েই একসঙ্গে দেখা মিলল তাদের।

বুধবার মুম্বাইতে অনুষ্ঠিত ‘লাভিয়াপা’র এই বিশেষ প্রদর্শনীতে শাহরুখ ও আমিরকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাসিমুখে শাহরুখকে স্বাগত জানান আমির। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত অনুরাগীদের মন জয় করেছে। বাদশাহ শুধু আমিরের সঙ্গেই নয়, জুনায়েদ ও ইরা খানকেও শুভেচ্ছা জানান এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন।
শাহরুখের পাশাপাশি এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সালমান খানও। আমিরের প্রিয় বন্ধু তিনি, তাই জুনায়েদের প্রথম ছবির বিশেষ প্রদর্শনীতে তার উপস্থিতি ছিল স্বাভাবিক। সালমানও আমির, জুনায়েদ এবং ইরার সঙ্গে এক ফ্রেমে ধরা দেন।
‘লাভিয়াপা’ একটি রোমান্টিক সিনেমা, যেখানে জুনায়েদের বিপরীতে রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। যদিও বড় পর্দায় এটাই জুনায়েদের প্রথম সিনেমা, তবে এর আগে তিনি ২০২৪ সালে মুক্তি পাওয়া পিরিয়ড ড্রামা ‘মহারাজ’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন। অন্যদিকে, খুশি কাপুরের অভিষেক হয়েছিল জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে।

খুশির ঝুলিতে আরও এক নতুন প্রজেক্ট রয়েছে—সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের বিপরীতে ‘নাদানিয়া’। তবে ‘লাভিয়াপা’তে শুধু জুনায়েদ-খুশিই নন, তাদের সঙ্গে রয়েছেন আশুতোষ রানা এবং কিকু শারদার মতো দক্ষ অভিনেতারাও। ফলে প্রত্যাশার পারদ যে চড়ছে, তা বলাই যায়! কারণ ‘লাভিয়াপা’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এবার দেখার বিষয়, জুনায়েদ-খুশির জুটিকে দর্শক কতটা আপন করে নেন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page