বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়

হত্যা মামলায় সাবেক এমপি নদভী ২ দিনের রিমান্ডে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রসিকিউশন শাখার উপ-কমিশনার (ডিসি) এ এ এম হুমায়ুন কবীর বলেন, পাঁচলাইশ থানার মামলায় নদভীকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

আবু রেজা নদভী চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের কাছে হেরে যান। তার বিরুদ্ধে নিজ সংসদীয় এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া জামায়াত নিয়ন্ত্রিত চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দখল করার অভিযোগ রয়েছে নদভীর বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page