রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

ভালোবাসা দিবসে কষ্টের গান শোনাবেন আসিফ

আসছে ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন সংগীতশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুরকার মনোয়ার হোসেন টুটুল, সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার।
ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে আসিফ আকবর জানালেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে।’

গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে ভিডিও। সেখানে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সাথে মডেল মৌরী মাহদী’র অনন্য এক রসায়ন।
যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এই গানে।
‘কষ্ট ভীষণ’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page