বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, খরচ কমবে ৫০০০ টাকা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের

হামাসের সঙ্গে আর যুদ্ধ চায় না বেশিরভাগ ইসরায়েলি

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে। তবে হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছেন বেশিরভাগ ইসরায়েলি।এক জরিপে দেখা গেছে ৬১ শতাংশ ইসরায়েলি পুনরায় যুদ্ধ চান না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কানের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ইসরাইলি জনগণের ৬১ শতাংশ মনে করে, হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত।

জরিপে ৬০০ অংশগ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়, ‘আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করবো, নাকি সব জিম্মিকে মুক্ত না করেই পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবো? ’ জবাবে, ৬১ শতাংশ উত্তরদাতা বলেছেন ইসরায়েলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। ১৮ শতাংশ বলেছেন যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত। আর ২১ শতাংশ এই বিষয়ে নিশ্চিত নন।

জরিপের এই ফল ইসরায়েলি জনগণের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত মতের প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page