বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশের ফ্যাশন জগতের এক অনন্য নাম বুলবুল টুম্পা। শোবিজ অঙ্গনে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কাজ করে এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়। সম্প্রতি তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) ২য় কনভোকেশন ২০২৫ ফ্যাশন শোতে দীর্ঘ দিন পর শো স্টপার হিসেবে মঞ্চে হেঁটেছেন তিনি।
এ প্রসঙ্গে বুলবুল টুম্পা জানান ; দীর্ঘদিন পর শো স্টপার হিসেবে ফ্যাশন মঞ্চে হেঁটেছি। ভীষণ ভালো লেগেছে। বরাবরের মতই নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করি ; এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এবং নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ আপু এবং তার বড়বোন তিথী আপুকে।
গত বছরের(২০২৪) সালের প্রাপ্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন; ২০২৪ সালের প্রাপ্তি আলহামদুলিল্লাহ ভালো ছিল; এছাড়া ২০২৫ সালে আরও মানসম্মত কাজ দর্শকদের উপহার দিতে চাই।