বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, খরচ কমবে ৫০০০ টাকা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের ভাবিনি পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে: শাহরুখ খান

ব্যবসায়ীকে গুলি : ৩ দিনেও কাউকে গ্রেপ্তার না করায় বিক্ষোভ

রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে প্রাণনাশের চেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় ৩ দিনও কাউকে গ্রেপ্তার না করার প্রতিবাদ জানিয়েছেন বনশ্রীর সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বনশ্রীতে বিভিন্ন ব্যানারে তারা একত্রিত হয়ে এই বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের মোটরসাইকেলের নম্বর প্লেট থাকলেও তাদের ধরতে পারছে না কেউ। সন্ত্রাসীদের চাঁদা দেওয়া বন্ধ করায় এমন হামলার ঘটনা ঘটেছে। টাকা পাঠানোর ম্যাসেজ চেক করলেই তো আসামি ধরা যায়। ঘটনার পর এতো সময় পার হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তারা দাবি জানিয়ে বলেন, পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তারা আমাদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারবার। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
পরে তারা বনশ্রী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বনশ্রী সড়কে যান চলাচলে ধীরগতি বিদ্যমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page