বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, খরচ কমবে ৫০০০ টাকা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের ভাবিনি পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে: শাহরুখ খান

জেনে নিন ত্বক কালো হয়ে যাওয়ার কারণ

ত্বকে কালো দাগ পড়লে আসল চেহারাটাই ঢেকে যায়। এই কালো দাগ শুধুমাত্র রোদে পুড়ে হয় না। বিভিন্ন কারণ রয়েছে স্কিন কালো হয়ে যাওয়ার পেছনে। ত্বকে কালো দাগ বেশিরভাগ নারীদের কাছে এটি সাধারণ সমস্যা। এই দাগ ছোপের আড়ালে যেন আসল চেহারাটাই ঢেকে যায়। আমরা মনে করি শুধুমাত্র রোদে পুড়ে ত্বক কালো হয়ে যায়, কিন্তু ত্বক কালো হওয়ার পিছনে রয়েছে আরও বিভিন্ন কারণ। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে জেনে রাখুন, কী কী কারণে ত্বক কালো হয়ে যায়।

হাইপার পিগমেন্টেশন : ত্বকের মধ্যে থাকে কোষ দ্বারা উৎপন্ন মেলানিন। এই রঞ্জক পদার্থটির পরিমাণের উপর নির্ভর করে ত্বকের রং কেমন হবে। সাদা না শ্যামলা নাকি কালো। ত্বকে মেলানিনের মাত্রা অতিরিক্ত হলে, তখন ত্বক কালো হয়ে যায়।
ভিটামিনের অভাব : ত্বকের উজ্জ্বলতা ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন এ, বি, সি এবং বি-কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ। যদি শরীরে এইসব উপাদানের অভাব থাকে, তা হলে ত্বক কালো হয়ে যায়। ম্লান দেখায়।

চামড়ার অসুখ : চামড়ার অসুখ থাকলে ত্বক কালো দেখায়। চর্মরোগের কারণেও অনেকসময় ত্বক পুড়ে যায় এবং কালো হয়ে যায়। লিচেন সিমপ্লেক্স ক্রনিকাসের মতো সমস্যার কারণে ত্বক মোটা হয়ে যায়। জ্বালা যন্ত্রণা দেখা দেয়। চামড়া কালো হয়ে যায়।

লিভারের সমস্যা : লিভার, একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আমাদের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিভিন্ন কারণে লিভারের সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ত্বক কালো হয়ে যাওয়ার পিছনে এই কারণটি দায়ী থাকে।

হরমোনের পরিবর্তন : বিভিন্ন বয়সে শরীরের হরমোনের পরিবর্তন হতে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন হরমোন ক্ষয় হতে থাকে শরীরে। যেমন, গর্ভাবস্থায় বা গর্ভনিরোধক ওষুধ খাওয়ার কারণে শরীরে যে হরমোন ক্ষয় হয়, তার কারণেও ত্বক কালো হয়ে যেতে পারে।

জিনগত কারণে : ত্বকের রং অনেক জিনের উপরও নির্ভর করে। বাবা-মায়ের গায়ের রং অনুযায়ী সন্তানের গায়ের রং হয়। তবে তার ব্যতিক্রমও আছে।

সূর্যের ক্ষতিকারক আলোকরশ্মি: ত্বক কালো হয়ে যায় সূর্যের ক্ষতিকারক আলোকরশ্মির কারণে। ক্ষতিকারক ইউভি-রেয়াস সংস্পর্শে আসা মাত্র ত্বকে মেলানিনের মাত্রা বৃদ্ধি পায়। যা ত্বকে কালচে ভাব আনে। অত্যধিক সূর্যের সংস্পর্শে এলে ইউ-রে ত্বকের সুস্বাস্থ্য কেড়ে নেয় এবং ত্বককে ম্লান ও কালো করে।

বিভিন্ন ভিটামিনের অভাবে : ভিটামিনের অভাবে ত্বক কালো হয়ে যায়। ত্বকের উজ্জ্বলতা ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন এ, বি, সি এবং বি কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ। যদি শরীরে এইসব উপাদানের অভাব থাকে, তাহলে ত্বক কালো হয়ে যায়। ম্লান দেখায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page