বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস

মহাকুম্ভে রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম, শিবরাত্রিতে ৬৬ কোটি ভক্তের স্নান

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমস্থলে বুধবার শিবরাত্রির দিন শেষ অবগাহনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে চলেছে ৪৫ দিনব্যাপী মহাকুম্ভের। মহাকুম্ভে কোটি কোটি মানুষ এবার যেখানে ডুব দিয়েছেন।
মহাশিবরাত্রি উপলক্ষ্যে মেলার শেষ দিনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এবারের মহাকুম্ভে ৬৬ কোটির বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন।

বুধবার প্রয়াগরাজের বিভিন্ন শিব মন্দিরে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপি সাংসদ রবি কিষান। তারা মানসরোবর মন্দির, মুক্তেশ্বর নাথ শিব মন্দির এবং মহাদেব ঝাড়খণ্ডি মন্দিরে পুজো দেন।
যোগী আদিত্যনাথ বলেন, মহাশিবরাত্রি উপলক্ষ্যে রাজ্যের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই। প্রতিটি শিবালয়ে ভক্তদের ঢল নেমেছে। এবারের মহাকুম্ভে প্রায় ৬৬ কোটি ভক্ত ত্রিবেণীতে স্নান করেছেন। যা সমগ্র দেশকে একতার বার্তা দিয়েছে।

মহাকুম্ভ মেলায় এত বিপুলসংখ্যক ভক্তের সমাগমকে রেকর্ড বলেই মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ভক্তদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page