বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুরঙ্গ কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে মার্চে ৩ ফ্লাইট

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনে চলতি মাসে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)।
বাংলাদেশিদের ফেরাতে আগামী ১২ মার্চ লিবিয়ার মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, আইওএম প্রাথমিকভাবে মার্চ মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। এর মধ্যে ১২ মার্চে মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো যথাসময়ে পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতিসহ অভিবাসীদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ফ্লাইটগুলোর মাধ্যমে আইওএম-এর কাছে ইতোমধ্যে ত্রিপলী ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের বাংলাদেশে প্রত্যাবাসন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, বেনগাজী থেকে নিবন্ধিত অভিবাসীসহ নতুন আগ্রহী অভিবাসীদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রেক্ষিতে সবাইকে আশ্বস্ত করা যাচ্ছে যে, দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করছে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page