বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :

মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

গেল বছর রাজনৈতিক কারণে ঘরের মাঠে বছরের শেষ ভাগে কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যায় বাংলাদেশ দলের। যার মধ্যে একটি ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে নতুন করে আবার সেই সিরিজ আয়োজনের পথে হাঁটছে বিসিবি এবং কিউই বোর্ড।

আজ মঙ্গলবার তারই অংশ হিসেবে মিরপুর শের-ই বাংলা মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল।

সকালে কিউই বোর্ডের প্রতিনিধি দলকে সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে সেটি স্থগিত হয়ে যায়।
তবে নতুন করে কখন বা কোন সময় এই সিরিজটি আয়োজন হতে পারে সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। অবশ্য এ দল নিয়ে অনিশ্চয়তার মাঝেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তাদের পরবর্তী সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী এপ্রিলে দুটি টেস্ট ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page