রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

‘জনগণের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে ডিবি’

জনসাধারণের জানমালের নিরাপত্তাসহ রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার রাতে গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংকালে এ কথা জানান ডিবিপ্রধান।

তিনি বলেন, ‘গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট পড়ে, সেসব মার্কেট আমি ঘুরে এসেছি। প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনগণের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমরা পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি, এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রোল রয়েছে, চেক পোস্ট রয়েছে, ডিবি পুলিশ রয়েছে, হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page