বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

বাড়ল সোনার দাম, ফের ভ‌রি ছাড়াল দেড় লাখ টাকা

তিন দফা কমানোর পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে বাড়ানো হয়েছে সাড়ে তিন হাজার টাকা। ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে দেড় লাখ টাকার বে‌শি।
মঙ্গলবার (৪ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা বুধবার (৫ মার্চ) থেকে কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার থে‌কে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে গত ২৪ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ টানা তিন দফা কমানো হয় সোনার দাম। সবশেষ ১ মার্চ সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা কমানো হয়েছিল। তাতে ভালো মানের সোনার ভরির দাম কমে দাঁড়ায় ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়। মঙ্গলবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page