বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮ 

বরিশালগামী যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

ঢাকা থেকে বরিশালে আসার পথে গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে গৌরনদী হাইওয়ে থানা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টায় উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইলে এ ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রীন লাইন বাসটিতে সকাল ১০টা ১৫ মিনিটে উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। পরে যাত্রীরা তড়িঘড়ি করে নেমে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা, গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন নেভান।
ওসি বলেন, শর্ট সার্কিট বা ইঞ্জিনের ত্রুটি থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে বাসের যাত্রীদের কোনো হতাহতের সংবাদ নেই।

বাসে যাত্রীরা বলেন, বাটাজোরের পর থেকেই, গাড়িতে পোড়া গন্ধ এলে যাত্রীরা সতর্ক করে। বাসের ড্রাইভার ও সুপারভাইজার, এ সময় পোড়া গন্ধ বন্ধের জন্য বাসের মধ্যে স্প্রে করে দেয়। পরে পোড়া গন্ধ আরো তীব্র হলে, বাসটিকে দক্ষিণ বামরাইলে থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত নেমে যায়। এ সময় মিনিট খানেকের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে অধিকাংশ যাত্রীর লাগেজ পুড়ে যায়।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বাসে সর্বশেষ ১৯ জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। তবে সবার লাগেজ পুড়ে গেছে। বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page